এখন থেকে আইডি হাইড করে রাখা যাবেনা ফেসবুকে


সবাইকে আমার সালাম ও সুবেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোষ্ট। আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও ভালো। ফেসবুক বেবহারকারি আমরা অনেকেই জানি যে ফেসবুকে নিজের আইডি হাইড করে বা লুকিয়ে রাখা যায়। কিন্তু এখন আপনি চাইলেও আপনাকে লুকিয়ে বা সরিয়ে রাখতে পারবেননা। প্রাইভেসি ফিচারের মাধ্যমে এতদিন নিজেকে সার্চ থেকে সরিয়ে রাখার সিস্টেম চালু রাখা হয়েছিলো। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ এ ধরনের সুবিধা বন্ধ দিতে যাচ্ছেন।




ম্যাশেবল নামে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটটি ফেসবুক কর্তৃপক্ষের কাছে এক বিবৃতিতে জানিয়েছেন, আগে ফেসবুকের সার্চ বারে কারও নাম লিখে সার্চ দিলে অনেককে খুঁজে পাওয়া যেত না। প্রাইভেসি অপশনে এজন্য বিশেষ একটি অপশন জুড়ে দেয়া ছিল। এখন থেকে সেই অপশনটি আর রাখবেনা  ফেসবুক কর্তৃপক্ষ।
তবে ফেসবুক ব্যবহারকারীরা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় তাদের পোস্টগুলো কারা কারা দেখতে পারবেন তা নির্ধারণ করে দিতে পারবেন বলে জানিয়েছেন ফেসবুক কম্পানি। আর এই সুবিধাতি এখনো পাচ্ছে ফেসবুক ব্যবহারকারীরা।

তবে বর্তমানে ফেসবুক বেবহারকারির সংখ্যা প্রায় ১২০ কোটির মধ্যে খুব কম লোকই নিজেকে লুকিয়ে রাখার অপশনটি ব্যাবহার করছে।

ধন্যবাদ সবাইকে। আল্লাহ্‌ হাফেজ।

Comments