তারাবীহ নামাজের ফজিলত ও গুরুত্ব

আসসালামু আলাইকুম।  একটি বছর পরে আবার চলে আলো মাহে রমজান।

তারাবীহ রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ আমল। দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম রমজানের প্রধান বৈশিষ্ট্য। রোজার দ্বারা যেমন মানুষের সকল পাপ মোচনে প্রতিশ্রুতি রয়েছে তেমনি তারাবীর দ্বারাও। রোজা ফরজ আর তারাবী সুন্নতে মুয়াক্কাদা। তবে সুন্নত হলেও গুরুত্বের দিক থেকে অন্যান্য সুন্নত থেকে এর গুরুত্ব অনেক বেশি। বিনা কারণে তারবীর নামাজ ত্যাগ করলে কঠোর শাস্তির ঘোষণা রয়েছে।
তারাবী হচ্ছে রমজানের অবিচ্ছেদ্য অঙ্গ। রোজার প্রকৃত সফলতা অনেকাংশে এর সঙ্গে জড়িত। রমজানের পরিপূর্ণ ফায়েজ ও বরকত লাভে ধন্য হতে তারাবীর নামাজ খুবই সহায়ক। হযরত আবু হুরায়রা (রা•) সূত্রে রাসূল (সা•) এরশাদ করেন, ‘যে ব্যক্তি রমজানের রাতে ঈমান ও পূর্ণেøর আশায় তারাবীর নামাজ আদায় করবে তার পূর্ববর্তী পাপসমূহ ক্ষমা করে দেয়া হবে। (মুসলিম) রাসূল (সা•) নিজে যেমন যত্ন সহকারে তারাবীর নামাজ আদায় করতেন তেমনি সাহাবায়ে কেরামদেরও এর প্রতি তাগিদ করতেন। এ ব্যাপারে কারো গাফিলতিকে সহ্য করতেন না। রাসূল (সা•) বলেন, ‘নিশ্চয় আল্লাহ পাক তোমাদের ওপর দিনের বেলায় রমজানর রোজাকে ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য (রাতের বেলায়) তারাবীকে সুন্নতরূপে ঘোষণা দিলাম। যে ব্যক্তি সওয়াবের আশায় রমজানের দিনে রোজা রাখবে আর রাতে তারাবীর নামাজ আদায় করবে, সে তার পাপ-পঙ্কিলতা থেকে এমনভাবে মুক্ত হয়ে যাবে যেমন সন্তান মাতৃগর্ভ থেকে (পাপমুক্ত) ভূমিষ্ঠ হয়। (নাসাঈ)

আরবি ভাষায় “তারাবী” শব্দটি ‘তারবিহাতুন’ ধাতু থেকে নির্গত হয়েছে। এর আভিধানিক অর্থ হচ্ছে, আরাম করা, ক্ষণিক বিশ্রাম নেয়া। যেহেতু এ নামাজ আদায়কালে দু রাকাত পর পর কিছুক্ষণ বিশ্রাম নেয়া হয় এজন্য এর নামকরণ করা হয়েছে তারাবী নামে। রোজা ফরজ হওয়ার পর থেকেই তারাবীর নামাজের প্রচলন চলে আসছে। তবে তখন তারাবীর সম্মিলিতভাবে জামাতে আদায় করা হতো না। রাসূল (সা•) তার জীবদ্দশায় মাত্র তিনদিন অঘোষিতভাবে জামাতের সঙ্গে তারাবীর নামাজ আদায় করেছিলেন। রাসূল (সা•) এর এই আমলের প্রতি সাহাবায়ে কেরাম এত ঝুঁকে পড়েন যে, মসজিদে ভীড় জমে যায়।

সাহাবায়ে কেরামের এই প্রবল উৎসাহ দেখে রাসূল (সা•) আশঙ্কা করলেন যে, এটি উম্মতের ওপর ফরজ করে দেয়া হতে পারে। উম্মতের কষ্টের কথা বিবেচনা করে রাসূল (সা•) জামাতে তারাবী আদায় করা বন্ধ করে দিলেন। এর কারণ জানতে পেরে সাহাবায়ে কেরাম ও স্বতন্ত্রভাবেই তারাবী আদায় করে আসছিলেন। হযরত আবু বকর (রা•) এবং হযরত ওমর ফারুক (রা•) এর প্রারম্ভিক যুগ পর্যন্ত তারাবী একই নিয়মে আদায় করা হয়। হযরত ওমর (রা•) রমজানের এক রাতে মসজিদে গিয়ে দেখতে পেলেন লোকেরা কেউ একাকী বিচ্ছিন্নভাবে, আবার কেউ জামাতের সঙ্গে তারাবী আদায় করছেন। বিশৃঙ্খল ও অসুন্দর এই অবস্থা হযরত ওমর (রা•) কে কিছুটা ভাবিয়ে তোলে। তিনি মনে মনে ভাবলেন, এক ইমামের পেছনে সবাই ঐক্যবদ্ধ হয়ে জামাতে তারাবী আদায় করলে বিষয়টি দেখতে যেমন সুন্দর দেখা যাবে তেমনি এর গুরুত্বও লোকদের অন্তরে বৃদ্ধি পাবে। তাছাড়া এখন এ আমল ফরজ হওয়ার কোন সম্ভাবনা নেই। তিনি এ নিয়ে বিশিষ্ট সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করলেন। সকলের ইতিবাচক মতামতের ভিত্তিতে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন। অন্যান্য সাহাবায়ে কেরামও এ বিষয়ে দ্বিমত না করে সিদ্ধান্তটিকে স্বাগত জানালেন। এর ভিত্তিতে মিস্টভাষী তেলাওয়াতকারি হযরত উবাই ইবনে কাবকে ইমাম বানিয়ে জামাতে তারাবী আদায়ের সূচনা হয়। তখন থেকে ঐক্যমত্যের ভিত্তিতে বিশ রাকাত তারাবীর প্রচলনও শুরু হয়। উল্লেখ্য যে, শরীয়াতের কোন বিষয়ে সাহাবায়ে কেরামের ঐক্যমত্য পাওয়া গেলে তাতে কারো কোনো সন্দেহ পোষণ করার অবকাশ থাকে না। এজন্য জামাতে তারাবী ও বিশ রাকাতের ব্যাপারে কারো কোনো সন্দেহ পোষণ করা উচিত নয়।

তারাবীর নামাজ যেমন সুন্নত তেমনি এ নামাজে সারা মাসে একবার কুরআন শরীফ খতম করাও সুন্নত। তবে মহল্লার মসজিদে কিছুসংখ্যক মানুষ এ সুন্নত আদায় করে নিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কেউ আদায় না করলে সবাইকে গোনাহগার হতে হবে। রমজানের সঙ্গে কুরআনের যে নিবিড় সম্পর্ক রয়েছে খতমে তারাবীর মাধ্যমে তা কিছুটা প্রকাশ পায়। বছরের যে কোনো সময় একাধারে বিশ রাকাত নামাজ পড়া কষ্টকর হলেও রমজানে কুরআনের বরকতে তা তেমন কষ্টকর মনে হয় না। সামান্য এই কষ্টের বিনিময়ে তারাবী আদায়কারীকে ভূষিত করা হবে বিপুল পুরস্কারে। মানুষের জীবনের কাঙিক্ষত মুক্তির জন্য এই তারাবীই যথেষ্ট। এ নামাজ অন্য যে কোনো নামাজ থেকে কিছুটা ভিন্ন। এ নামাজে কুরআন তেলাওয়াতের পরিমাণ অধিক। রুকু সিজদার সংখ্যাও অনেক। তাছাড়া বিভিন্ন ফজিলতপূর্ণ দুআ তো আছেই। এসবের জন্য রয়েছে অসংখ্য সওয়াব। সর্বোপরি রমজানের প্রতিটি আমলের জন্য যে হারে প্রতিদান নির্ধারিত তা হিসাব করলে তারাবীর সওয়াবের কোনো সীমা-পরিসীমা পাওয়া যাবে না।

রমজানে এমনিতেই মহান প্রভু বান্দার প্রতি সদয় দৃষ্টিতে তাকিয়ে থাকেন। বান্দার চাহিদা পূরণের জন্য রমজানে তার দুয়ার অবারিত। সারাদিন সংযমতার চূড়ান্ত নজির পেশ করে রাতে যখন আত্মসমর্পণের সুরতে আল্লাহর দরবারে হাজিরা দেয় কিংবা মাটিয়ে লুটিয়ে পড়ে তার প্রশংসাগীতি গায়, তখন আল্লাহর রহমতের দরিয়ায় জোশ উঠে। আল্লাহ তার বান্দাকে কৃপার প্রশ্রবণে সিক্ত করে দেন। রাসূল (সা•) স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ‘যে ব্যক্তি সওয়াবের আশায় তারাবী পড়ে তার অতীত গোনাহ মাফ করে দেয়া হয়। সে সদ্যোজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়’।

তারাবী নারী-পুরুষ সবার জন্য সুন্নতে মুয়াক্কাদা। শরয়ী কোন ওজর ছাড়া এ নামাজ মাফ নেই। শরীয়তসম্মত কোন কারণে বা বিনা কারণে রোজা না রাখলেও তারাবীর নামাজ পড়তে হবে। কারণ তারাবী রোজার অংশ নয়। স্বতন্ত্র একটি ইবাদত। সারাদিনের ব্যস্ততার কারণে অনেকেই তারাবীর প্রতি গুরুত্ব দেন না। কিন্তু এটি ঠিক নয়। কোনো কারণে জামাতে শরীক হতে না পারলে একা হলেও পড়তে হবে। অসুস্থতার কারণে বিশ রাকাত পড়তে না পারলে নূøনতম আট কিংবা বার রাকাত পড়া চাই। তারাবী সারা বছর পড়তে হয় না।

রমজানের দিনগুলোতে গুরুত্বপূর্ণ এই আমলটির ব্যাপারে অলসতা কিংবা গাফিলতি কাম্য নয়। সিয়াম এবং কিয়ামের যৌথ মিলনেই রমজানের প্রকৃত প্রতিদান লাভে ধন্য হওয়া সম্ভব। এর একটি না পাওয়া গেলে রমজানের হক পুরোপুরি আদায় হলো না। আল্লাহ প্রদত্ত প্রতিদানের সর্বোচ্চ প্রাপ্তিও নিশ্চিত করা যাবে না।

তারাবী নামাজের উদ্দেশ্য, তাত্পর্য

রমযান মাসেই সালাতুল তারাবী নামায আদায় করা হয়। নিয়ম অনুযায়ী ২০ (বিশ) রাকাত নামাযের মাধ্যমে প্রথম সাতদিনে দেড় পারা এবং পরবর্তী বিশ দিনে একপারা করে সাতাশ দিনে পুরো ৩০ (ত্রিশ) পারা কোরআন শরীফ পাঠ করা হয়ে থাকে। এর উদ্দেশ্য, তাত্পর্য ও ফজিলত সম্পর্কে আল্ল¬াহতায়ালার ঘোষনা হচ্ছে " রমযান মাস হচ্ছে সে মাস যে মাসে নাযিল হয়েছে কোরআন। যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় অন্যায়ের পার্থক্য বিধানকারী" সূরা বাক্কারা, আয়াত ১৮৫। উল্লে¬খিত আয়াতদ্বারা সুষ্পষ্টভাবে প্রমানিত হয় যে, ৩০ পারা কুরআনে মানবজাতির কল্যান নিহিত। কোরআনে সমগ্র মানবজাতির জীবন ব্যবস্থা কি হওয়া উচিত তা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ননা করা হয়েছে। বর্ণনা করা হয়েছে কি কি গ্রহণীয়, কি কি বর্জনীয়। কি ন্যায় কি অন্যায়। কোন কোন কাজ করা হারাম এবং মানুষের জন্য কি কি হালাল। কোন কোন কাজের জন্য সে কি কি শাস্তি ভোগ করবে এবং আমল ভাল হলে সে কি কি পুরষ্কার পাবে। এ ছাড়া সকল কাজের হিসাব তিনি মহা বিচারক হিসেবে আখেরাতের দিবসে গ্রহণ করবেন। কাজেই সমগ্র বিষয়াবলীই যেন মানুষ জ্ঞাত হয়ে ভাল মন্দের পার্থক্য অনুধাবন করে জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারে সেজন্যই ৩০ পারা কোরআন পাঠের মাধ্যমে সালাতুল তারাবী নামায আদায় হয়ে থাকে। কাজেই মানুষ জাতিকে সচেতন করাই্ হচ্ছে তারাবী নামাযের প্রকৃত উদ্দেশ্য। এক রমযানের পর আরেক রমযানে এসে আবারও মানুষকে সচেতন করা হয়ে থাকে। সে কি কি ভুলে গিয়েছিল ঐগুলো যাতে সংশোধন করতে পারে। পরীক্ষার সময় প্রতিটি ছাত্র যেমন তার প্রশ্নের উত্তরগুলো রিভিশন দেয় তেমনি করে তারাবীর মাধ্যমে মানুষের মনে প্রতি বছর জাগ্রত করে দেয়া হয় আল্ল¬াহর বিধানাবলী। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কি করা উচিত আর আমরা কি করছি। আমাদের সকলেরই জানা যে, প্রতিদিন তিন ওয়াক্তের ফরজ নামাযে কোরআনের আয়াত (নামাযী এককভাবে হোক অথবা জামাতে ইমাম সাহেব) উচ্চস্বরে পাঠ করে থাকেন। যা সুষ্পষ্ট এবং আরবী আয়াতগুলোর প্রতিটি বাক্য সকলেই বুঝতে পারেন। পাঁচ ওয়াক্ত নামাযের কোন সুন্নত নামায, জামাতে এবং তার আয়াতগুলো উচ্চস্বরে পাঠ করা হয়না। অথচ তারাবীর এই সুন্নত নামায জামাতে এবং প্রতি রাকাতের আয়াতগুলো উচ্চ স্বরে পাঠ করা হয়ে থাকে। পার্থক্য হচ্ছে আমাদের দেশে ফরজ নামাযের আয়াত সুষ্পষ্টভাবে শোনা যায় কিন্তু তারাবী নামাযের আয়াতগুলো যিনি পড়েন এবং পেছনে যদি আরেকজন হাফেজ বা অভিজ্ঞ কোরআন পাঠক থাকেন তিনি ব্যতীত আর কেহই বুঝতে পারেন না হাফেজ সাহেব কি পড়ছেন। ফরজ নামাযের আয়াত যেভাবে পাঠ করা হয় তারাবী নামাযের আয়াত সেভাবেই পাঠ করা উচিত নয় কি ? তাই যদি না হয় তাহলে আল¬াহর ঘর বেষ্টিত মসজিদুল হারাম এবং বিশ্বনবী মুহাম্মাদুর রসূলুল্লাহ (স.) এঁর রওজা বেষ্টিত মসজিদে নব্বীতে দু' ঘন্টা সময় নিয়ে তারাবীর নামায আদায় হয় কেন? আমরা যারা রমযান মাসে ওখানে যাচ্ছি তারা সকলেই এ দীর্ঘ সময় ধরে ইমামের পেছনে নামায আদায় করেছি তা কারো অস্বীকার করার উপায় নেই। প্রথম প্রথম যারা গিয়েছি তাদের সবার মধ্যেই ভীতি ও শঙ্কার সৃষ্টি হয়েছিল এতো দীর্ঘ সময় ধরে নামায পড়তে পারবো কিনা? কিন্তু সালাতুল তারাবী যখন শুরু হলো তখন প্রথম রাকাতের আয়াত পাঠ শেষে ইমাম যখন রূকুতে যাচ্ছে তখন ব্যক্তিগতভাবে আমার মনে হলো যেন তাড়াতাড়ী রূকুতে গেলেন, আরও কিছু আয়াত পড়লো না কেন? এমনিভাবে ২০ রাকাত যখন শেষ হলো তখন মনে হয়নি যে ২ ঘন্টা ধরে নামায পড়েছি। এতে করে আমাদের কারো কোন কষ্ট বা পায়ে ব্যথা অনুভব হয়নি। দীর্ঘ সময় নামায পড়ায় কষ্ট না অনুভূত হওয়ার কারণ হচ্ছে ইমাম সাহেবদের সুরেলা কণ্ঠে উচ্চারিত কোরআনের প্রতিটি শব্দ/আয়াত যা ছিল পরিষ্কার এবং প্রতিটি মুসলমান নর নারীর বোঝার উপযোগী। তাঁদের কণ্ঠ যেমন আমাদের আকৃষ্ট করেছে তেমনি যেখানে যেখানে ভয়ের / আযাবের আয়াত পাঠ করেছে সেখানে তাদের কণ্ঠের ক্রন্দনভাব আমাদের আবেগে আপ্লুত করেছে। অনুরূপভাবে যেখানে ছিল রহমতের / আল্ল¬াহর পথে চলার আহ্বান সেখানে তাদের কণ্ঠের অনুরূপ ভঙ্গি আমাদের আন্দোলিত করেছে। আরবী ভাষাভাষীর মানুষ না হয়েও মনে হয়েছে যেন আমরা বুঝতে পারছি তিনি আল্ল¬াহর কি বানী পড়ছেন। তাঁদের কণ্ঠের মাধুর্যতা, উচ্চারনের তাল ও লয় যেন এক অপরূপ মহিমায় সমগ্র নামাযীকে আকৃষ্ট ও ধন্য করেছে। ঐ তেলাওয়াত যেমন ছিল হূদয়স্পর্শী তেমনি যখন তাদের কণ্ঠে আবেগপ্রবন আয়াত উচ্চারিত হয়েছিল তখন অন্তর হয়েছিল ভীত সন্ত্রস্ত্র, আবার কখন কখন হয়েছিল হেদায়েতের পথে চলার শক্তি পাবার প্রেরণা। সর্বোপরি অধিকাংশ আয়াতের অর্থ বুঝিনি সত্য তবে কোরআন তাঁদের কণ্ঠে শুনে কোরআন পড়েছি বলা যায়। আল্লাহর ঘর বেষ্টিত মসজিদুল হারাম এবং বিশ্ব নবীর রওজা বেষ্টিত মসজিদে নববীকে আমরা সকলেই মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র হিসেবে জানি এবং মানি। তাই যদি হয় তাহলে ঐ প্রাণকেন্দ্রদ্বয়ে যদি তারাবীর নামায দু' ঘন্টা পনের মিনিট ব্যাপী পড়া হয় এবং তাদের ইমামের পড়া কুরআনের প্রতিটি আয়াত যখন নামাযরত প্রতিটি মুসলিম নর নারীর বোধগম্য হয় তাহলে আমাদের দেশের নামাযে এত অষ্পষ্টতা কেন এবং কেনই বা কোরআন পড়ায় এত তাড়াহুড়া। এ নামায যদি তাড়াহুড়ার নামায হতো তাহলে ওখানে কেন আমাদের দেশের মত পড়া হয়না। (সংক্ষেপিত) 

 আমি সংক্ষিপ্ত আলচনা সংগ্রহ করে প্রকাশ করেছি.........

ভুলত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টি তে দেখবেন। আর আপনারা যা জানেন এই সম্পর্কে তা কমেন্টে শেয়ার করতে পারেন। এতেকরা সকলেই উপক্রিত হব। আল্লাহ পাক আমাকে ও আপনাদের সকল কে মাহে রমজানের ইবাদাত গুলো সঠিক ভাবে পালন করার তাউফিক দান করুন। এই কামনায় বিদায়।
আল্লাহ হাফেজ।

Comments