আপনার মোবাইলের জন্য খুব সহজে বানিয়ে ফেলুন একটি ট্রাভেল চার্জার

আসসালামু আলাইকুম। কেমন  আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো? আজ আপনাদের জন্য একটি চমৎকার পোস্ট নিয়ে আসেছি।
সবাই কেমন আছেন ? বর্তমানে প্রায় সবার হাতে হাতে মোবাইল ! কোনটার দাম একটু বেশি আবার কোনটার দাম একটু কম ! তবে মোবাইল যেরকম দামেরই হোক না কেন , চার্জ না থাকলে মোবাইল বন্ধ হয়ে যায় এই কথা আমরা সবাই জানি ! তবে চার্জ ফুরিয়ে গেলে আমরা চার্জ দিতে পারি ! কিন্তু ভাবুন তো যখন আপনি কোথাও দুই থেকে তিন দিনের জন্য ভ্রমন করতে যান তখন যদি চার্জ ফুরিয়ে যায় তখন কি করবেন ? ধরুন আপনি কোথাও পিকনিক করতে গেছেন , সেখানে যদি চার্জ ফুরিয়ে যায় তখন কি করবেন ? ওই সময় হয়তো আপনার ফোনে অনেক জরুলী কল আসতো , কিন্তু কিছুই করার ছিল না ! তবে এখন থেকে অনেক কিছুই করার আছে ! এর জন্য নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুন !


  • যে কোন ওয়াটের দুই কিলোওহমের রেজিস্ট্যান্স একটি !
  • যে কোন ওয়াটের 220 ওহমের রেজিস্ট্যান্স একটি !
  • যে কোন কালারের ছোট LED একটি !
  • S8050 এই নাম্বারের ট্রানজিস্টর একটি !
  • যেকোন মানের রেকটিফায়ার ডায়োড একটি !
  • একটি 9 ভোল্টের Alkaline ব্যাটারী !
  • আপনার মোবাইল অনুযয়ী চার্জারের পিন একটি !

  • এবার চিত্রের মত করে সংযোগ দিন !
    TTC Tunes
    S8050 ট্রানজিস্টরের পিনের চিত্র দেখুন !
    TTC Tunes
    তৈরী হয়ে গেল আপনার ট্রাভেল মোবাইল চার্জার !
    চার্জারে ভোল্টেজ প্রবেশ করালেই Led জ্বলে উঠবে এবং চার্জ হবে !
    TTC Tunes
    তবে যদি কারো মোবাইলে Not Charging লেখা দেখায় তাহলে 2 কিলোওহমের বদলে 1 কিলোওহমের রেজিস্ট্যান্স লাগাবেন !

    পোস্ট টি ভালো লাগলে আমাদের ফেসবুক ফ্যান পেজে একটা লাইক দিবেন।
    কারন নতুন পোস্ট গুলো সবার আগে এই পেজে শেয়ার করা হয়।
    আর ভুল ত্রুটি থাকলে ভালো দৃষ্টি তে দেখবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ্‌ হাফেজ।

    Comments