লংগদু গাউস পুর এলাকার মোটরসাইকেল ড্রাইবারকে খুন করার চেষ্টায় গুরতর আহত জয়নাল।

লংগদু উপজেলার বগা পাড়া ইয়ারাং ছড়ির রাস্তার মুড়ে  জয়নালকে ২২  ( পিতাঃ- মোঃ আব্দুল মোতালেব, গ্রামঃ- গাউস পুর) তারই দুই বন্ধু ( সজল ১৫  পিতাঃ মোঃ সানি , গ্রামঃ- হাজাছড়া। ও নাসির ২০ পিতা: অজ্ঞাত গ্রামঃ- রাঙ্গি পাড়া ) মোটরসাইকেলে থাকা অবস্থায় পেছনে বসা দুই বন্ধুর কোন এক জন দাঁড়াল ছুরি দ্বারা গলায় আঘাত করে ।  এতে করে জয়নাল গাড়ি থেকে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মানি ব্যাগ, মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে তারা দুই বন্ধু দ্রুত পালিয়ে যায় । ঘটনা স্থানের পথে যাতায়াত রত অবস্থায় মটর সাইকেল ড্রাইবার নয়ন মিয়া তাকে দেখতে পায়। সেখান থেকে উদ্ধার করে এবং চারদিকে খবর ছড়িয়ে দেয়। অতঃপর লংগদু  সদর হাসপাতালে নিয়ে আসে। লংগদু সদর হাসপাতালে জয়নালকে আমাদের টিম জিজ্ঞাসাবাদকালে উপরের উল্লেখিত দুই ব্যক্তির নাম উল্লেখ করেন।

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) রঞ্জন কুমার সামন্ত ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডাঃ তন্ময় বড়ুয়া বলেন ছুরি দ্বারা তার গলায় ঘায় মারা হয়েছে। এখন জয়নাল রক্ত শূণ্যতার কারণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গুরতর অবস্থা দেখে লংগদু সদর হাঁসপাতাল থেকে খারিস করে দেওয়া হয়ছে। এ অবস্থায় তাকে লংগদু সদর হাঁসপাতাল থেকে রাঙ্গামাটি সদর হাঁসপাতালের উদ্দেশে স্প্রিত বোট নেওয়া হয়।


Comments