হযরত ইসারাফীল (আঃ)- এর সিঙ্গাধ্বনি

আহলে সুল্লত ওয়াল জামাআতের আকীদা- বিশ্বাস হল- হযরত ইসরাফীল (আঃ) আকদা দশই মহররম শুক্রবার প্রাতঃকালে সিঙ্গা ফুঁকবেন। তৎক্ষণাৎ এ দুনিয়ায় মহাপ্রলয় ঘটবে যাবে। কোরআন করীমের বহু আয়াত ও হাদিস শরীফে এর প্রমাণ স্পষ্ট। তবে সিঙ্গায় ফুঁক কতবার দেয়া হবে এ সম্পর্কে কিছুটা মতভেদ রয়েছে। হযরত মোহাদ্দেসে দেহলবী (রহঃ) বলেছেন, সিঙ্গায় দুবার ফুঁক দেয়া হবে। প্রথম ফুঁকে আসমান ও যমীনে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। এর দ্বিতীয় বারে সকল মৃত নিজ নিজ কবর হতে বের হয়ে আসবে এবং হাশরের ময়দানে একত্র হবে। আবার কেউ কেউ বলেন, সিঙ্গায় তিনবার ফুঁক দেয়া হবে । প্রথমবার আসমান -যমীনের সকলেই ভীত- সন্ত্রস্ত হয়ে যাবে। যেমন কোরআন করীমে এরশাদ হচ্ছেঃ
উচ্চারনঃ- ওয়া ইয়াওমা ইউনফাখু ফিসসুরি ফাফাযেআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ।
অর্থঃ- যেদিন সিঙ্গায় ফুঁক দেয়া হবে- আসমান ও যমীনের যারা আছে সবাই ভীত হয়ে যাবে। দ্বিতীয় ফুঁকে সবকিছু মরে যাবে। যেমন এরশাদ হচ্ছেঃ-
হযরত ইসারাফীল (আঃ)- এর সিঙ্গাধ্বনি
হযরত ইসারাফীল (আঃ)- এর সিঙ্গাধ্বনি


উচ্চারনঃ- ওয়া নুফিখা ফিসসুরি ফাসায়িকা মান ফিস মাসাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা- আল্লাহু সুম্মা নুফেখা ফী-হি উখরা।
অর্থঃ- সিঙ্গায় ফুঁক দেয়া হবে, অতঃপর আসমান ও যমীনে যা কিছু আছে সব মরে যাবে- আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ব্যতীত, পুনরায় সিঙ্গায় ফুঁক দেয়া হবে। তৃতীয়বারে সকলে জীবিত হতে হাশরের ময়দানে একত্র হবে। যেমন, এরশাদ হচ্ছেঃ-
উচ্চারনঃ- ওয়া নুফিখা ফিসসুরি ফাইযাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন।
অর্থঃ- সিঙ্গায় যখন ফুঁক দেয়া হবে, তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে।-(সূরা ইয়াসীন-৫১)
আল্লামা সুয়ুতী (রাঃ) বলেন,  তিনবার সিঙ্গায় ফুঁক দেয়া হবে। যথা- নাফখাতুল ফাযা, নাফখাতুস সায়েক, নাফখাতুল বাস। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, আল্লাহ্‌র বানীঃ ঊচ্চারনঃ- (ফাইযা নুকিরা ফিন্নাকুর)- এ নাকুর দ্বারা সিঙ্গা আর উচ্চারণঃ  (ইয়াওমা তারজুফুর রাজিফাতু)-এ (রাজেফা) দ্বারা প্রথম ফুঁৎকার অর্থ (রাদেফা) দ্বারা দ্বিতীয় ফুঁৎকার অর্থ নেয়া হয়েছে।- ( বোখারী শরীফ)
হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, দু'টি  ফুঁকের মধ্যখানে ব্যবধান হবে চল্লিশ। লোকেরা জিজ্ঞেস করল, হে আবু হোরায়রা! চল্লিশ দিন? তিনি বললেন, আমি উত্তর দিতে অস্বীকার করি (অর্থাৎ জানি না)। তারা জিজ্ঞেস করল, চল্লিশ মাস? তিনি বললেন, আমি উত্তর দিতে অস্বীকার করি। লোকেরা জিজ্ঞেস করল, চল্লিশ বছর। তিনি বললেন? আমি জবাব দিতে অস্বীকার করে (অর্থাৎ আমি সে সময় সম্পর্কে অবগত নই)। সুতরাং সে বিষয়ে আমি বলতে পারি না। অতঃপর আল্লাহ তাআলা আসমান হতে  বৃষ্টি বর্ষণ করবেন। তখন মৃত দেহগুলো এমনভাবে জীবিত হয়ে উঠবে, যেমন বৃষ্টির পানিতে ঘাস-লতা- ইত্যাদি গজিয়ে উঠে। অতঃপর হুযুর (সাঃ) এরশাদ করেন, মেরুদণ্ডর নিম্নাংশের একটি হাড় ছাড়া মানব দেহের সব মাটিতে বিলীন হয়ে যাবে এবং কেয়ামতের দিন সে হাড্ডি হতে গোটা দেহের পুনর্গঠন করা হবে।- বোখারী ও মুসলিম)
অন্য রেওয়ায়াতে আছে, হুযুর (সাঃ) এরশাদ করেন, মাটি আদম সন্তানের প্রতিটি অংশ খেয়ে ফেলবে, তবে তার মেরুদন্ডের নিম্নাংশে খাবে না। তার থেকেই মানব দেহ সৃষ্টি করা হয়েছে এবং (কেয়ামতের দিন) তা হতেই তা পুনঃ পত্তন করা হবে।- (মুসলিম শরীফ)
সূত্রঃ (মৃত্যুর আগে ও হাসরের পরে, পৃঃ 104-105 )

বাকি পর্ব গুলো পড়ুন



Comments